
আজহার হোসেন,মানিকগঞ্জ: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর কক্ষে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দিশারীর উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনের সভাপতি শাম মীম জোপা বৃষ্টি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারসহ অন্যান্য সদস্য।
উল্লেখ্য, ২০২৬ সালের অক্টোবর মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এ মূল্যায়নে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ ছাড়া সারাদেশের ৬৪টি জেলার মধ্যে সপ্তম স্থান অর্জন করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। তাঁর এ অর্জনে জেলার বিভিন্ন মহলে আনন্দ ও প্রশংসার সৃষ্টি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের...
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা...
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার...
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি...
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত