লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছিলেন শ্রীমঙ্গলের আহমেদ ইকবাল

প্রকাশিত: 6:43 am , 23 November 2026, Monday , পোষ্ট করা হয়েছে 10 hours আগে
ছবি- শেখ শফিকুর রহমান।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক:  লন্ডনে বর্ণবাদের হামলার শিকার হয়ে খুন হয়েছিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সোনার সন্তান আহমেদ ইকবাল শেফা
পিতা আলহাজ্ব হাবিব উল্লা মাতা আলহাজ্ব ফাতেমা বেগম
গ্রাম লইয়ারকুল বাসা সবুজ কুটির, কোর্ট রোড শ্রীমঙ্গল শহর।

জন্ম ১৯৭৩ইং মৃত্যু ১৭/৯/১৯৮৬ ইং শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের আলহাজ্ব হাবিব উল্লার তৃতীয় ছেলে আহমেদ ইকবাল। বাবা মায়ের সাথে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে বসবাস করতেন।

ম্যানচেস্টার বার্নেজ হাইস্কুলের ছাত্র ছিলেন। ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর বর্ণবাদের শিকার হয়ে কৃষ্ণাঙ্গ ছাত্রের হাতে মাত্র ১৩ বছর বয়সে স্কুল মাঠে খুন হন। এই হত্যাকাণ্ড নিয়ে তখন সারা যুক্তরাজ্যব্যাপী সেখানকার বসবাসরত বাঙ্গালীরা আন্দোলন করেন।

সেই সময়কার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নিহত আহমেদ ইকবালের পরিবারকে শোক জানিয়েছিলেন এবং স্থানীয় ম্যানচেস্টার সিটি কাউন্সিল তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন।

আহমেদ ইকবাল লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন বই পড়া,সৃজনশীল লেখা পছন্দ করতেন এবং খেলাধুলায় খুবই পারদর্শী ছিলেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ১৯৯৯ সালে আহমেদ ইকবালের স্মৃতিকে অমর করে রাখার জন্য তার নামানুসারে “আহমেদ ইকবাল উল্লা রেস রিলেশনস রিসার্চ সেন্টার “লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।

কমলগঞ্জ উপজেলার বনগাঁ গ্রামে তার নামানুসারে আহমেদ ইকবাল মেমোরিয়াল হাইস্কুল প্রতিষ্ঠা করেছেন তার পরিবার। অকালে ঝরে যাওয়া বাংলাদেশের সোনার সন্তান আহমেদ ইকবাল কে ম্যানচেস্টার কবরস্থানে সমাহিত করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর