বেনাপোলে ছাত্রদলের ঝটিকা মিছিল, স্লোগানে মুখর রাজপথ

প্রকাশিত: 6:41 pm , 26 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহায়মিনুল সাগরের নেতৃত্বে দেয়।ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বেনাপোল ও শার্শা ছাত্রদলের উদ্যোগে বেনাপোলে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে যশোর জেলার শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহায়মিনুল সাগরের নেতৃত্বে এই মিছিল বের করা হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি বেনাপোল-যশোর মহাসড়কে উঠে প্রধান বাণিজ্যিক এলাকা বেনাপোল বাজার প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিল চলাকালে ও চেকপোস্ট সংলগ্ন সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন বিক্ষুব্ধ স্লোগান দেন তারা।

​সমাবেশে অংশ নেওয়া নেতারা বলেন, দেশে আর কোনো সন্ত্রাস ও ফ্যাসিবাদের ঠাঁই হবে না। গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে এবং যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

ছাত্রনেতা মোহায়মিনুল সাগর বলেন,”নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাস ও ফ্যাসিবাদের যে কোনো অপতৎপরতা আর বেনাপোল-শার্শার মাটিতে চলতে দেওয়া হবে না।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ রয়েছে।

যেকোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

মন্তব্য লিখুন

আরও খবর