
মো.সাহিদুল ইসলাম শাহীন:- খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্ত এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান কঠোরভাবে দমন করতে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে বিভ্রান্তি: প্রেস মিনিস্টার
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে বিভ্রান্তি: প্রেস...
কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার সিদ্ধান্ত ফাতিহার
কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার...
শিশুদের সুরক্ষায় স্পেনে টিকটক বন্ধের দাবি
শিশুদের সুরক্ষায় স্পেনে টিকটক বন্ধের দাবি
বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ অভিবাসীকে ফেরত পাঠাল গ্রিস
বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ অভিবাসীকে ফেরত...
হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা
হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা