
এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
‘একটাই পৃথিবী, একটাই প্রাণ—জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান’, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান’, ‘কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি’, ‘ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান’ এবং ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবো না আর জলবায়ু অবিচার’-এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও খালি কলস হাতে নিয়ে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও বিশ্বনেতাদের প্রতি উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মো. আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচেঁ চলে শত...
গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচেঁ...
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে...
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ,...
শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির...
৭ বছর জেল খেটে জীবিত ফিরলেন ‘নিহত’ নারী
৭ বছর জেল খেটে জীবিত ফিরলেন...
আজ ছোট পর্দায় যেসব খেলা রয়েছে
আজ ছোট পর্দায় যেসব খেলা রয়েছে
তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা
তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন...