
খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে ২৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। একই রাতে রাজনৈতিক মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমনগর গ্রামে অভিযান চালান।
এ সময় ওই গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে শেখ মো. কামরুল ইসলাম (৫৪)-এর কাছ থেকে ২১ পিস এবং আমিরুল মোড়লের ছেলে মো. রমজান মোড়লের (২৬) কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
অন্যদিকে, একই রাতে পাইকগাছা থানার মামলা নং-১৬, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪-এর আসামি মো. সাকিবুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গজালিয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সকল আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু...
শ্রীবরদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীবরদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
নাকুগাঁও স্থলবন্দর নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে : সংকুচিত হচ্ছে...
নাকুগাঁও স্থলবন্দর নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে :...
শ্রীবরদী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ...
পরিবর্তনের দীপ্ত প্রতিশ্রুতি নিয়ে মাঠে এ কে এম...
পরিবর্তনের দীপ্ত প্রতিশ্রুতি নিয়ে মাঠে এ...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত