
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড এবং কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৮:০০ ঘটিকায় আয়োজিত এ প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নোয়াখালীর পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।
এতে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মনীষ দাশ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মাস্টার প্যারেডের পর পুলিশ সুপার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে কিট প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিটসামগ্রী সংশ্লিষ্ট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাই করেন।
বাংলাদেশ পুলিশের ড্রেস রুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান, কিটসামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখা, সুশৃঙ্খল জীবনযাপন এবং সম্পূর্ণ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগার ও যানবাহন শাখা নিবিড়ভাবে পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ