
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর)নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তরের পর দুপুরে আটক ব্যক্তিদের শেরপুর আদালতেসোপর্দ করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকারবাসিন্দা। এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারীমিশন সীমান্ত সড়কের বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন শান্তির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়েতাদেরকে আটক করা হয়।

এসময় অভিযান পরিচালনা করেন ময়মনসিংহের বিজিবির ৩৯ব্যাটালিয়নেরবারোমারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলারমাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামেরখায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন(১৯), দেবীনগর গ্রামের লোকমানের ছেলে মো. শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রসুলপুরগ্রামের আ. কামালের ছেলে মো. আব্দুল করিম (২১), গোদাগাড়ী উপজেলার মাদবপুর গ্রামের আব্দুলকরিমের ছেলে মো. ইউসুফ মিয়া (২১)।
গোদাগাড়ী উপজেলার দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমেরছেলে মো. শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামেরকামরুজ্জামানের ছেলে মো. আল আমীন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানেরছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও সুরুজ্জামানের ছেলে মো. হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ উপজেলারমাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামেরমো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদবুধবার এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার,মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরাপাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধেবাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ সালের আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যনালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান,সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা ১২ বাংলাদেশি নাগরিককে আটকের পর থানায়হস্তান্তর করেছে।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট বিহীন ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাদায়ের করার পর দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের রায়হানকে সংবর্ধনা
জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের রায়হানকে...
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান