
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের জনসমর্থন ও ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন কূটনৈতিক মহলের সঙ্গে আলোচনায় তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেছেন। অথচ একটি কুচক্রী মহলের ইন্ধনে ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকা একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা দেশের বাইরে বসে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত ছিল। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা আজও দেশের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই অপপ্রচারের অংশ হিসেবেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে, এ ধরনের অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশ করে ডা. শফিকুর রহমানের রাজনৈতিক অগ্রগতি ঠেকানো যাবে না। দেশবাসীর কাছে সত্য তুলে ধরতে এবং এই ধরনের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে দলটির নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানহানিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির...
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ...
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা...
বেনাপোলে ছাত্রদলের ঝটিকা মিছিল, স্লোগানে মুখর রাজপথ
বেনাপোলে ছাত্রদলের ঝটিকা মিছিল, স্লোগানে মুখর...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে...
ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা...
গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি...