জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের রায়হানকে সংবর্ধনা

প্রকাশিত: 2:48 pm , 18 November 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 44 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরের কৃতি সন্তান ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’-এ সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর ২০২৬) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লালপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ​লালপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে এবং লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার অসিত কুমার পাল, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ.এস.এম মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.কে আজাদ সেন্টু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মোতালেব রায়হানের এই সাফল্য লালপুর উপজেলার জন্য এক অনন্য গৌরব ও সম্মানের। তাঁর এই অর্জন অত্র অঞ্চলের যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

​এ সময় অন্যান্যের মধ্যে লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর