
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লাউরকুনিস্থ কাপনা খালের উপর দুর্ভোগের অবসান ঘটিয়ে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ও এলাকাবাসীর অর্থায়নে একটি বাঁশের সেতু নির্মাণ কাজ শুরু করে কামাইদ, লাউরকুনি, খলারচটি,ফুতারোচটি, ভোলানাথ বাড়ি, বরইতলার বাসিন্দারা।
এি সেতু নির্মাণ হলে ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের হাজারো মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহজেই যাতায়াত করতে পারবেন।
দীর্ঘদিন ধরে একটি খালের ওপর সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে সাঁতার কেটে বা নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে নারী, শিশু ও বয়স্কদের চরম বিপাকে পড়তে হতো। এলাকার কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পড়াশোনার জন্য যাতায়াত করত। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও স্থায়ী কোনো সমাধান মেলেনি।
জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী।
এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম এবং এলাকার মানুষের অর্থায়নে খালের ওপর বাঁশ দিয়ে সেতু তৈরির কাজ করা হয়।
সেতুটি নির্মিত হলে ডৌবাড়ী ইউনিয়নের ১০টি গ্রামের মানুষের কষ্ট লাগব হবে । এখন থেকে খুব সহজেই দুই পারে বসবাসরত স্থানীয়রা হাট-বাজারে যাতায়াত করতে পারবেন। উৎপাদিত কৃষি পণ্য সহজে বাজারজাত করতে পারবে। আর্থিক ক্ষতির হাত থেকেও রক্ষা পাবেন কৃষকরা।
এ বিষয়ে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শাহাদাত হোসেন বলেন, কাপনা খালের উপর পাকা সেতু নির্মাণ দীর্ঘদিনের। বাঁশের সেতু নির্মাণ হলে সাময়িক সুবিধা হবে। স্থায়ী পাকা ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব উদ্দিন বলেন,আমরা গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ কাজ শুরু করেছি। সরকারের কাছে আমাদের দাবি দ্রুত কাপনা খালে একটি ব্রিজ নির্মাণে উদ্যোগ নিবেন।
গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান বলেন, এমন স্বউদ্যোগী কাজের ভূয়সী প্রশংসা করেন , জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে বড় বড় সমস্যার সমাধান নিজেদের উদ্যোগেই করা সম্ভব। তবে এই দুর্ভোগপূর্ণ স্থানে কাপনা খালে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী...
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে বাধা
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে...
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন...
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের কড়া সমালোচনা
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের...
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক...