
যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যে দীর্ঘদিন ধরে কঠিন সময় পার করছেন ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। এর মধ্যেই কিছুটা আনন্দ ও স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ৫০০ বর-কনে। তাদের সঙ্গে আনন্দে শামিল হন হাজার হাজার মানুষ। দীর্ঘ এই সংকটের মাঝেও এমন আয়োজন গাজাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই গণবিয়েতে অংশ নেওয়ার জন্য মোট ১১ হাজার ৬২২ জন আবেদন করেছিলেন। সেখান থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে লটারি ও বিশেষ মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে ৫০০ বর-কনেকে বাছাই করা হয়। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় এই ধরনের বড় আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের বিয়ে সহজ করার পাশাপাশি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা সহিংসতার কারণে গাজার অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে এই গণবিয়ে অনুষ্ঠানটি ফিলিস্তিনিদের জীবনে এক বিরল আনন্দের মুহূর্ত এনে দিয়েছে। উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং এই দুঃসময়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
টিভিতে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ যুব বিশ্বকাপের লড়াই
টিভিতে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ যুব বিশ্বকাপের লড়াই
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা...
নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নতুন রাজনৈতিক কৌশল
নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নতুন রাজনৈতিক কৌশল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...