খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ , ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
সংগৃহীত ছবি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ সফরে খুলনা ও বাগেরহাট যাচ্ছেন। দেশবাসীর উন্নয়ন ও কল্যাণে সরকারের চলমান নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী, এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যাপক প্রস্তুতি।

তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর মোংলায় দুইটি এবং খুলনায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর