
উপমহাদেশের প্রথিতযশা সঙ্গীত সাধক এবং সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলো আজ যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার উদ্যোগের অভাবে চরম অবহেলায় দিন কাটাচ্ছে। রক্ষণাবেক্ষণের ব্যাপক ঘাটতির কারণে এই গুণী ও কৃতীপুরুষের জন্মভিটা ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সচেতন মহল দাবি জানিয়ে আসলেও এখানে একটি আধুনিক স্মৃতি জাদুঘর কিংবা আন্তর্জাতিক মানের সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কোনো কার্যকর পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি।
সুরসম্রাটের জন্ম ও মৃত্যুর দিনগুলোতে বিভিন্ন মহল থেকে নানা প্রতিশ্রুতির কথা শোনানো হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। সংশ্লিষ্টরা জানান, ঐতিহ্যবাহী এই জন্মভিটা রক্ষা করা না গেলে আগামী প্রজন্ম আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস ও এই মহান সাধকের অবদান সম্পর্কে অজানা থেকে যাবে। তাই অতি দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভিটা সংরক্ষণ করে সেখানে একটি দর্শনীয় স্মৃতি জাদুঘর এবং গবেষণা কেন্দ্র স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী
সরাইলে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি
জাবি ক্যাম্পাসে অতিথি পাখি রক্ষায় প্রশাসনের ১০ নির্দেশনা
জাবি ক্যাম্পাসে অতিথি পাখি রক্ষায় প্রশাসনের...
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
রিয়াদে ড্রোন হামলা প্রতিহত করল সৌদি জোট
রিয়াদে ড্রোন হামলা প্রতিহত করল সৌদি...
চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক...
চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন...