সরাইলে ঘাশ কাটাকে কেন্দ্র বড্ডাপাড়া গ্রামে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত-২০

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ , ২১ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
প্রতিকী ছবি।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটাকে কে/ন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসির-নগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় দেশীয় অ/স্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। রাতের অন্ধকারে টর্চ লাইটের আলোয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে অভয়পক্ষের প্রায়-২০জন আহত হয়েছে। তাদের’কে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে। আজ দুই পক্ষের ঝগড়া থানাতে গিয়ে চেয়ারম্যান আব্দুল জব্বার সহ আবু শাহ আহত হয়েছেন।

আহত চেয়ারম্যানের সাথে কথা হয় এ প্রতিনিধি। আব্দুল জব্বার বলেন, রাতে বড্ডা পাড়া গ্রামের দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হঠাৎ কোন দিক থেকে একটি ইট আমার মাথায় পড়েছে। তবে দুই পক্ষের ঝগড়া থামাতে আমি সক্ষম হয়েছি। এবং সরাইল থানা পুলিশ ও ছিল।

থানা সূত্রে, বর্তমানে সংঘর্ষ থেমেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুই পক্ষকে শান্ত করতে কাজ করছে পুলিশ।