
নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং, পেনাল কোড এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা পুলিশের তথ্য মতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত মামলার ২জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ১জন এবং পেনাল কোডের মামলার ৩জন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০ ) জুয়েল রানা (৪৪), আকাশ হোসেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে লালপুর থানা চত্বরে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার মোঃ শরিফুল হক । তিনি জানান রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনায় রাজশাহী,পাবনা ,নাটোর , মেহেরপুর ও কুষ্টিয়ার চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালিত হয়।
লালপুর অঞ্চলে আমরা একশোর বেশি পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযানে ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম , বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় , লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল...