
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এলাকা পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল বাজার এলাকা এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে এ সচেতনতামূলক ও সামাজিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির ও মেয়র প্রার্থী মো. রেজাউল ইসলাম এ মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সুস্থ ও সুন্দর বেনাপোল গঠনে আমরা ধারাবাহিকভাবে এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাব।”
কর্মসূচিতে উপস্থিত থেকে সরাসরি পরিচ্ছন্নতা ও ওষুধ ছিটানোর কাজে অংশ নেন- বেনাপোল পোর্ট থানার সেক্রেটারি মো. আব্দুল হামিদ, পৌর আমির মো. রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি মো. নুরুল হক, এবং কর্মপরিষদ সদস্য মো. ওসমান গনি ও মনিরুজ্জামান। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন; যাদের মধ্যে ৩নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের মো. শহিদুল্লাহ, মো. শওকত আলী, ৭নং ওয়ার্ডের মো. জাকারিয়া এবং ৮নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন অন্যতম।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বেনাপোল উন্নয়ন কমিটির সভাপতি মাওলানা ইলিয়াছ, সদস্য শাহাদৎ হোসেন ও আব্দুল কাদের, এবং শ্রমিক কল্যাণ পোর্ট থানার সেক্রেটারি মো. শহিদুল ইসলাম শহিদসহ দলটির স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও সাধারণ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অভিযানকালে বাজারের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ফগার মেশিন ও স্প্রে মেশিনের সাহায্যে মশাবাহিত রোগ প্রতিরোধে ওষুধ ছিটানো হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জামায়াতে ইসলামীর এ সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দৌলতপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল...