টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
সংগৃহীত ছবি।

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু দুটি হলো ছয় বছর বয়সী আব্দুল্লাহ এবং তার বড় বোন আট বছর বয়সী সুমাইয়া। তারা স্থানীয় বাকরাল গ্রামের মাসুমের বাড়ির ভাড়াটিয়া মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান। ঘটনার দিন দুপুরে সবার অগোচরে খেলাধুলার একপর্যায়ে তারা খালের পানিতে নামে এবং গভীর পানিতে তলিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানি থেকে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী।

সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শিশু সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে বাকশাল এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে এবং অভিভাবকদের মধ্যে চরম সতর্কতা অবলম্বনের বার্তা ছড়িয়ে পড়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর