
শীতের আগমনী বার্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি, যা অতিথি পাখি নামেও পরিচিত। এসব পাখির নিরাপদ বিচরণ ও অভয়ারণ্য নিশ্চিত করতে পাখিদের বিরক্ত না করা এবং ক্যাম্পাসের জলাশয়গুলোর পরিবেশ সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে। এসব জলাশয় পাখিদের অবাধ বিচরণক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে।
পাখিদের নিরাপদ আবাসস্থল ও অভয়ারণ্য নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের পাখিদের নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করতে হবে। এ ছাড়া জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া এবং উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।
একই সঙ্গে পাখিদের ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে পানির বোতল, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাখিদের প্রতি ভালোবাসা ও মমত্ববোধই তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের রাধাবতী”র তৈরি কলা গাছের সুতায় “কলাবতী” শাড়ি
কমলগঞ্জের রাধাবতী”র তৈরি কলা গাছের সুতায়...
কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব অনুষ্টিত
কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব...
সরাইলে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী
সরাইলে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
রিয়াদে ড্রোন হামলা প্রতিহত করল সৌদি জোট
রিয়াদে ড্রোন হামলা প্রতিহত করল সৌদি...