জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ , ২৬ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 hours আগে
সংগৃহীত ছবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন। দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সোমবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ভিভিআইপি ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকারের এই কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। বিশেষ করে কার্যতই ক্ষমতাচ্যুত ও জনরোষে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর নতুন দিগন্ত উন্মোচন করবে।