• দেশজুড়ে প্রধান সংবাদ
  • কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 hours আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ই অক্টোবর (রবিবার) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মুছাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষানুরাগী লুৎফল কবির। সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিটির সভাপতি এম. শরীফ ভূঞা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহমিদা সুলতানার সঞ্চালনায়, সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহান আরা বেগম। এ সময় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা বিদ্যোৎসাহী সদস্য নাজমুন নাহার, আয়েশা আক্তারসহ অন্যরা।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভায় রেজাউল করিমকে সভাপতি এবং কামরুজ্জামানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।