মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): লুটপাট করে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ না করা বেসরকারি ক্লিনিকগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়টি স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল ব্যবস্থাপনা উন্নত করা এবং চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে কসবা-আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।মোবাইল হাসপাতালটির মাধ্যমে সাধারণ চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, দাঁতের চিকিৎসা, ডায়াগনস্টিক পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত