মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং স্পর্শকাতর প্রায় দুই মাস আগের কথা।গত ২২ জুলাই রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন । মাঝ রাতে ঘুমন্ত ফারজানার উপর হামলা করে। শরীর ও মাথায় অস্ত্র দিয়ে একাধিক আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। সকালে পরিবারের লোকজন দেখতে পায় রক্তাক্ত হয়ে আহত অবস্থায় পড়ে আছে প্রবাসীর স্ত্রী ফারজানা।
মাথায় গুরুতর আঘাত। পরে জেলা শহরে নিলে আশঙ্কাজনক অবস্থায় ফারজানা'কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক সন্তানের মা ফারজানা দুইমাস ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে।
এদিকে সরাইলে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তারের (২৬) মৃত্যুর ঘটনায় তিন দিন পর হত্যা মামলা দায়ের করেন। নিহতের ছোট ভাই মো. মোজাহিদ মিয়া বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন। পুলিশ হত্যার ঘঠনা জড়িত থাকার সন্দেহে ফারজানার ছোট বোন ফাবিয়া আক্তার প্রীতি(১৯) ও তাঁর প্রেমিক রায়হান (২২)কে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,প্রীতির সঙ্গে কথা বলে তেরকান্দা গ্রাম থেকে রায়হানকে আটক করে পরে দুজনকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসা বাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।আটক রায়হান নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মিলন মিয়ার ছেলে।প্রীতি- রায়হানের অনেকদিনের প্রেমের সম্পর্ক।
রায়হানের কয়েকজন সহযোগীর সন্ধানও মিলেছে পুলিশের তথ্যমতে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাতে ফারজানার বাবার বাড়ির ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় তার ছোট বোন প্রীতিও একই কক্ষে ছিলেন বলে জানা গেছে। ফারজানার স্বামী প্রবাসে থাকায় তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকতেন।
উল্লেখ্য থাকে যে,নিহত ফারজানা আক্তার গত ৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে প্রায় দুই মাস আট দিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
সরাইল সদর উপজেলা উচালিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ মিয়ার সাথে নোয়াগাঁও ইউনিয়নের অহিদ মিয়ার মেয়ে ফারজানার সামাজিক ভাবে বিয়ে হয়। স্বামী সবুজ মিয়া প্রবাসে থাকেন তাদের এক সন্তান নাম এহসানুল হক।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া বলেন,এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তদন্তের মাধ্যমে ফারজানার মৃত্যুর কারণ উদঘাটন করা হবে।
ওসি বলেন,আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে চেয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত