মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির -এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উপজেলার শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সরাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ৯টি ইউনিয়নে এবার মোট ৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজামণ্ডপে সিসিটিভি ও নাইটভিশন ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, স্বেচ্ছা সেবক দল গঠন এবং নিরাপত্তা জোরদারের পাশা পাশি বিজয়া দশমীর দিন সন্ধে ৭টায় প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প: প: বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন। সরাইল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া। উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. এনাম খান,উপজেলা নাগরিক কমিটির আহবায়ক মো. মোবারক হোসেন। পুজা কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাকদির হোসেন।সরাইল উপজেলার রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক মেহেদী হাসান পলাশ।
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভাপতি করেন, ইউএনও মীর কামরুজ্জামান কবির।
আজ সোমবার সকালে অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ জান্নাত সুলতানা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত