
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের ‘দায়িত্ব’ বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা পালন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং ধৈর্যের সীমা অতিক্রম হলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নাদিয়া পাঠান বলেন, রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা পার হয়ে যাচ্ছে। আমাদের ধৈর্যেরও একটি সীমা আছে। সেই সীমা অতিক্রম হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।তিনি দাবি করেন, বিএনপি রুমিন ফারহানাকে রাজনৈতিক পরিচিতি অর্জনের সুযোগ করে দিয়েছিল।
কিন্তু বর্তমানে তিনি দলের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। নাদিয়া পাঠান আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও অবস্থান তাকে লিখে দেওয়া হতো এবং তিনি সেগুলো জনগণের সামনে উপস্থাপন করতেন।
রুমিন ফারহানার ‘বাবা-দাদার রাজনীতি’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কেউ যদি নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হন, তাহলে বারবার পারিবারিক পরিচয়ের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না।
নাদিয়া পাঠান অভিযোগ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে রুমিন ফারহানার কিছু বক্তব্য নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, এসব মন্তব্য দলের ভেতরে অস্বস্তি ও অসন্তোষ বাড়াচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচিটি বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
ছোট পর্দায় আজকের যত খেলা
ছোট পর্দায় আজকের যত খেলা