অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তি প্রতিষ্ঠা, বিশ্বশান্তি ও মানবকল্যাণের প্রার্থনায় শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বন্দনা, পুজা- অর্চনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুজামন্ডগুলো উৎসবমুখর হয়ে উঠেছে।
দেবীর আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে আনন্দ, উচ্ছ্বাস ও ভক্তি। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের প্রার্থনায় পুজামন্ডপ উৎসবমুখর হয়ে উঠেছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করে, শুভ শক্তি প্রতি প্রতিষ্ঠার প্রতীক। পৃথিবী থেকে অন্যায়, হিংসা, হানাহানি ও অশান্তি দূর হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি, মানবতা ও সম্প্রীতি। পুজা মন্ডপে প্রতিমা দর্শন, পুজা- অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরন সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন ভক্তরা।
পরিবার - পরিজন ও স্বজনদের সাথে পুজা মন্ডপে এসে সব বয়সী মানুষ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা শুক্রবার থেকে শুরু হয়েছে । মহাষষ্ঠীতে দেবী দুর্গার রোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে পুজার আনুষ্ঠানিকতা। দুর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অন্ধকারের বিরুদ্ধে আলো ও অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের প্রতীক।
ড. চিত্ত রঞ্জন রায় জানান, শারদীয় দুর্গা পুজা আমাদের কাছে আনন্দ, ভক্তি ও মিলনের উৎসব। সারা বছর দেবী দুর্গার আসার অপেক্ষায় থাকি। দেবীর কাছে প্রার্থনা করি, আমাদের পরিবার সহ দেশের সব মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির আসুক।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মুখর হয়ে ওঠেছে পুজাঙ্গন । শিশু- কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষ নতুন জামা কাপড় পড়ে পুজা মন্ডপে ভীড় করছেন।
১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।
অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সম্প্রীতি ও কল্যান এ বছর দুর্গা পুজার মুল প্রত্যাশা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত