
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর হঠাৎ বিকট শব্দে হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’-এর যাত্রীবাহী বগিগুলো।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় বনাঞ্চলের গভীর অংশে এ ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী হতাহত না হলেও গহিন অরণ্যের মাঝে ট্রেন আটকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫টা ২৫মিনিটে এখনো পর্যন্ত সারো দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের সংযোগকারী কাপলিং (হুক) ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিন ও সামনের অংশ কিছুটা এগিয়ে গেলেও বাকি যাত্রীবাহী বগিগুলো গভীর বনের মাঝপথেই লাইনে দাঁড়িয়ে পড়ে।
নির্জন বনের ভেতরে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় বগির ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কিছুটা চাঞ্চল্য ও উৎকণ্ঠা তৈরি হয়। তবে চালক পরিস্থিতি সামলে নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ জানান, “বিকেল আনুমানিক ৩টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে ট্রেনের বগির হুক ছিঁড়ে যায়।
খবর পাওয়ার পরপরই শ্রীমঙ্গল ও কুলাউড়া থেকে রেলওয়ের কারিগরি টিম ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বগি ও ইঞ্জিনের সংযোগ মেরামত সম্পন্ন হলেই ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...