
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তার এ-সংক্রান্ত লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ানোর ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর ছড়িয়ে পড়ার পর রুমিন ফারহানা এমন বক্তব্য দিলেন।
লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, সরাইল থানার ওসির বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
প্রশাসনের প্রতি সম্মান রেখে তিনি অপেক্ষা করছেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসির সঙ্গে অনিয়ম-দুর্নীতি এবং দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা।
এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি
জাবি ক্যাম্পাসে অতিথি পাখি রক্ষায় প্রশাসনের ১০ নির্দেশনা
জাবি ক্যাম্পাসে অতিথি পাখি রক্ষায় প্রশাসনের...
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
রিয়াদে ড্রোন হামলা প্রতিহত করল সৌদি জোট
রিয়াদে ড্রোন হামলা প্রতিহত করল সৌদি...
চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক...
চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন...
চুক্তি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান
চুক্তি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল...