ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ফিলিস্তিনের বাইরে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি কিংবা পৃথক রাষ্ট্র গড়ে তোলার একাধিক পরিকল্পনা আলোচনায় এসেছিল। ইউরোপীয় জায়নবাদী নেতারা পূর্ব আফ্রিকা, আর্জেন্টিনা, সাইপ্রাস ও মিসরের সিনাই উপদ্বীপসহ বিভিন্ন অঞ্চলে ইহুদিদের বসতি স্থাপন কিংবা স্বায়ত্তশাসিত আবাসভূমি প্রতিষ্ঠার বিষয়ে চিন্তাভাবনা করেছিলেন।
ইতিহাসবিদদের মতে, জায়নবাদের মূল প্রবক্তা থিওডর হার্জেলসহ অন্যান্য নেতারা ১৯ শতকের শেষভাগে এবং ২০ শতকের শুরুতে বিকল্প ভূখণ্ডের সন্ধানে সক্রিয় ছিলেন।
তৎকালীন সময়ে ইউরোপে ইহুদিদের ওপর নির্যাতন ও বৈষম্যের প্রেক্ষাপটে একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করা হচ্ছিল। এর অংশ হিসেবে উসমানীয় সাম্রাজ্যের অধীন ফিলিস্তিন ছাড়াও ব্রিটিশ প্রস্তাবিত উগান্ডা প্রকল্প বিশেষভাবে আলোচিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত ঐতিহাসিক ও ধর্মীয় অনুভূতির কারণে জায়নবাদী আন্দোলন ফিলিস্তিনকেই তাদের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেছে নেয় এবং বর্তমান ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। বর্তমান আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের সংকটের শেকড় অনুসন্ধানে এই ঐতিহাসিক বিকল্প পরিকল্পনাগুলোর গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত