• জাতীয় লিড নিউজ
  • দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন হেলাফেলা করা যাবে না : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন হেলাফেলা করা যাবে না : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ছবি- কালের বিবর্তন।

দেশকে উন্নত জাতী হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, মানুষ মনে করে যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র গোলাবারুদ দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেব পরিচিত পেয়েছে। তবে বাস্তবে তারা শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই বিশ্বে এক নম্বর শক্তিশালী দেশ হিসেবে পরিচিত হয়েছে।

তিনি বলেন, দেশকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের ভূমিকা অপরীসিম। শিক্ষকদের তরুণ সমাজকে সঠিক পথের শিক্ষা দিয়ে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ গ্রহন করারআহব্বানও জানান ড. মঈন খান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন ও ‍দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন এডভোকেট রোখসানা খন্দকার।

এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর