গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ ৭ দফা দাবিতে শনিবার ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১–দলীয় ঐক্যের উদ্যোগে এক ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই লংমার্চে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ১৯ জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান জাতীয় পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার আদায় এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে চলে আসা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দমনপীড়নের বিরুদ্ধে জনমত আরও সুসংহত করতেই এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে।
দেশের অর্থনীতি ও রাজনীতিতে স্থিতিশীলতা ফেরাতে এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে এই ৭ দফা দাবি এখন সময়ের দাবি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
লংমার্চটি সফল করতে বিগত কয়েক দিন ধরে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯ জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত রুটগুলোতে জড়ো হবেন। পথিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ ও গণসংযোগের কর্মসূচি রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণভাবে লংমার্চ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণের মধ্যে ১১–দলীয় এই ঐক্য দেশের সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে।
বিশেষ করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে, তারই ধারাবাহিকতায় এই লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত