নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার গন্ডা বাজারের একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো গন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও আলী ওসমান (৪২)। এছাড়া মনকান্দা গ্রামের চন্দু মিয়া (৪৫), গন্ডা গ্রামের খুরুম মিয়া, বীরমহুরী গ্রামের সোহাগ মিয়া (৪৫) ও মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।
পুলিশ জানায়, অভিযানকালে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় জুয়া আইনে মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত