আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় তাঁর সাথে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার,
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এড: চাঁদমুরারী সিংহ স্বপন, শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ এর সভাপতি অনিল কুমার সিংহ,
পরে তিনি আদমপুর সার্বজনীন পূজামণ্ডপ, কমলগঞ্জ ও মুন্সীবাজার সার্বজনীন পূজা মণ্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার ও আমাদের দল সতত সচেষ্ট রয়েছে।সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনে সবাইdকে একসাথে কাজ করার আহ্বান।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত