
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাহাড়ী এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’(৭২০) ট্রেনের চলন্ত ট্রেনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যায়। বনের ভেতরে হুক ছিঁড়ে যাওয়ায় ৭টি বগি আটকা পড়ে। ইঞ্জিন সহ অন্য বগি নিয়ে ট্রেন শ্রীমঙ্গল চলে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এর ফলে দীর্ঘ চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার দুপুরে ২টায় ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যায়। এ সময় বিষয়টি বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ ৯টি বগী নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যান।
এতে কোনো যাত্রী হতাহত না হলেও গহিন অরণ্যের মাঝে ট্রেন আটকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, বাকি ৭টি বগী মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় দাঁড়িয়ে থাকে। এ ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেল স্টেশনের মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ জানান, “বিকেল আনুমানিক ৩টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে ট্রেনের বগির হুক ছিঁড়ে যায়। খবর পাওয়ার পরপরই শ্রীমঙ্গল ও কুলাউড়া থেকে রেলওয়ের কারিগরি টিম ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, বগি ও ইঞ্জিনের সংযোগ মেরামত সম্পন্ন করে সোয়া ৫টায় থেকে ৪ ঘন্টা পর ট্রেনটি পুনরায় উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...