আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মদ পান করে দুই নারীকে ইভটিজিং করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাঁধা দেওয়ার ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর সন্ধ্যা)সাড়ে ৭টার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার রফিক মিয়ার ছেলে মোঃ সজল মিয়া মদ্যপ অবস্থায় দুই নারীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করছিলেন। বিষয়টি ৯৯৯ পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করার চেষ্টা করে। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে বাঁধা দেওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় পর রাত প্রায় ১০টার পুলিশ অভিযুক্ত মোঃ সজল মিয়া আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত