কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 hours আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীনস্থ কুরমা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের বিশেষ টহল দল কুরমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে আনুমানিক২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান,দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা রক্ষা এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।