আজ শনিবার প্রকাশিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হবে।
এবারের ফলাফল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফলাফলের অনুলিপি মন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ফলাফল জাতির সামনে তুলে ধরা হবে। শিক্ষার্থীরা অনলাইনে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এটি প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ।
দেশজুড়ে নানা প্রতিকূল পরিস্থিতি ও রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফলাফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। ফলপ্রত্যাশী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে এখন তীব্র অপেক্ষা কাজ করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত