
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় পার্টির নেতা ও অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটির সরাইল উপজেলার জাতীয় পার্টি’র নেতারা। শুক্রবার বিকাল বেলা সাড়ে ৪টার দিকে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বাসভবনে হামলা ও সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা ও মুক্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছে।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানি। তিনি অভিযোগ করে বলেন, মোশারফ ভূঁইয়ার রাজনৈতিক ও দুইবার অরুয়াইল ইউপি চেয়ারম্যানের সাফল্যে একটি মহল ঈর্ষান্বিত হয়ে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি মারামারির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনায় উদ্দেশ্য মূলকভাবে তাকে আসামি করে। তিনি বলেন, বিজ্ঞ আদালত চেয়ারম্যান কে মুক্তি দিলে। অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে আর অন্য মামলা যেন গ্রেফতার দেখানো না হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। জাতীয় পার্টির নেতা ও চেয়ারম্যান মোশাররফ হোসেনকে স্বৈরাচারী মামলায় গ্রেফতারি দেখানো কারণে বিজ্ঞ আদালতে আবার জামিনের জন্য আবেদন করতে হবে।
থানা তেকে যে আবেদন করা হয়েছে সে আওয়ামী সরকারের ক্যাডার বাহিনীর সদস্য। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ তার নিঃশর্ত মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবি জানান।আব্দুল হামিদ ভাসানী অভিযোগ করে বলেন, মোশারফ ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। তিনি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন।
কখনো কারো কোন ক্ষতি করেন নি। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে জনগণের সেবামুলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সুনামের সহিত তার দায়িত্ব পালন করে আসছে। মোশারফ হোসেন ভূইয়া অরুয়াইল ইউপি নির্বাচনে দুইবার বিপুল ভোটে বিজয় হয়েছেন।
জনগণের নেতা মোশারফ হোসেন চেয়ারম্যান পরিষদের অনুপস্থিতি তাকায় প্রতিদিন সেবা নিতে আসা জনগণ কষ্ট করছেন। চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদুল হক ছালেক।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সদস্য সচিব মো. এমএ মজিদ বক্সসহউপজেলাজাতীয় পার্টির নেতা কর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। গণমাধ্যম কর্মী ও অরুয়াইল ইউনিয়নের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
রুমিন ফারহানা ও ওসির বাগ্বি/তণ্ডা, থানায় পুলিশের জি/ডি
রুমিন ফারহানা ও ওসির বাগ্বি/তণ্ডা, থানায়...
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম...
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন – খাদ্যমন্ত্রী আফরোজা...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন –...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...