লামার তিন নারী শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 hours আগে
সংগৃহীত ছবি।

কক্সবাজারের চকরিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের জন্য গিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে রেশমি জন্নাত, হালিমাতুস সাদিয়া ও তানিয়া সোলতানা নামে লামা উপজেলার তিন ছাত্রী। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিলেও চার দিন ধরে কোথাও তাদের কোনো হদিস মেলেনি।

১১ অক্টোবর সকাল ১১টায় পার্বত্য অঞ্চলের এই তিন শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আত্মীস্বজন ও সম্ভাব্য সকল স্থানে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় পরিবারগুলোর মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত এই তিন শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানিয়েছেন তাদের অভিভাবকরা।