
ডেঙ্গু প্রতিরোধ এবং একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে চানমারী পর্যন্ত মহাসড়কে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই এই জনহিতকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় স্বেচ্ছাসেবী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মহাসড়কের পাশের ময়লা-আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার করা হয়, যাতে ডেঙ্গুর ঝুকি কমে আসে। স্থানীয় সচেতন মহল এবং পথচারীরা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট রেখে নিখোঁজ...
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট...
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪