
চীন-বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অর্থাৎ বিআরআই-এর সহযোগিতার ১০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় অংশীদারত্বকে ভবিষ্যৎ সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন চীনের ফুজিয়ান প্রদেশের সানমিং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও গবেষক বাংলাদেশি শিক্ষক সাইয়েদুল। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে গণমাধ্যমকে জানান যে, এই ফেলোশিপ ও বৃত্তির সুযোগ পাওয়ার ফলে তাঁর পুরো শিক্ষাজীবন এবং পেশাগত ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বায়নের যুগে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক বিনিময় এবং উচ্চশিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ এবং চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তরুণ প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। অতীতে বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের শিক্ষাখাতে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এলেও আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের বৃত্তির সুযোগ মেধাবী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।
উল্লেখ্য, চীন সরকারের এই উদ্যোগের ফলে বাংলাদেশের বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীন গমন করছেন এবং পরবর্তীতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি মজবুত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট গবেষক।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও প্রদান
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও...
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি;
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধন সামগ্রী...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের...
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনকে সুপ্রিম...
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন...