কমলগঞ্জের মাগুড়ছড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সুহেল মিয়া (যুবক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুহেল মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলীর ভাগিনা বলে জানা গেছে।

নিহতের খালাতো ভাই মো. মতিন মিয়া জানান, দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় ফরহাদ মিয়াসহ কয়েকজন সিএনজির যাত্রী শ্রীমঙ্গল থেকে আসার সময় সড়কের ওপর একজন যুবককে মোটরসাইকেল সহ পড়ে থাকতে দেখেন। তারা গাড়ি থামিয়ে কাছে গিয়ে দেখেন সুহেলকে।

পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।