৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: আগামী শনিবার ৫ই সেপ্টেম্বরের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী শহর শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​
আজ শুক্রবার (৪ই সেপ্টেম্বর) নোয়াখালী শহর শাখার পরিচালনায় আয়োজিত এই মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​
মিছিল পরবর্তী সমাবেশে স্থানীয় জামায়াত নেতারা বলেন, আগামীকালকের লংমার্চ জনগণের ন্যায্য দাবী আদায়ের এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে নোয়াখালীবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
​বক্তারা আরও বলেন, সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াত পূর্ণ প্রস্তুত রয়েছে।
​
উক্ত স্বাগত মিছিলে জামায়াতে ইসলামীট নোয়াখালী শহর শাখা ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর