
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল (১৪ সেপ্টেম্বর সোমবার) সকালে শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে ডিলার মেসার্স জুহিরুল ইসলাম জুরন ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির।
কৃষকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বসে ভ্রাম্যমাণ আদালত।
পরে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স জুহিরুল ইসলাম জুরন ট্রেডার্সের প্রোপ্রাইটর মো.জুহিরুল ইসলাম জুরন’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.একরাম হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির এ প্রতিনিধি’কে বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষকদের ভোগান্তি নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...