
শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে থেকে চোরাই পথে আনা চারটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন গরুগুলো আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গরুগুলো পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছিল। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো রেখে পালিয়ে যায়।
কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সুবেদার মো. ফুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়।
জব্দ করা গরুগুলোর সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে গরুগুলো বিক্রি করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
ছোট পর্দায় আজকের যত খেলা
ছোট পর্দায় আজকের যত খেলা