শেরপুরে -জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ প্লাস’ সংবর্ধনা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
সংগৃহীত ছবি।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ‘এ প্লাস’ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা।

গতকাল শনিবার বার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বই, কলম, চাবির রিং, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ও তুরস্কের অহি এবরান বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মুস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর জেলা শাখার সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি ওমর ফারুক।

মন্তব্য লিখুন

আরও খবর