শার্শা সীমান্তে ২০ বোতল উইনিক্স সিরাপ সহ গ্রেফতার-১

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
ছবি- কালের বিবর্তন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ রুদ্রপুর বিওপি কর্তৃক পরিচালিত এক সফল অভিযানে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

আসামী- মো. সাইদুর রহমান (৩৭), পিতা- মো. মাহাবুর রহমান, গ্রাম- রুদ্রপুর, ডাকঘর- গোগা, থানা- শার্শা, জেলা- যশোর।
​বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪ টার দিকে রুদ্রপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে মো. সাইদুর রহমানকে সন্দেহজনকভাবে  গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।
মাদক কারবারি সাইদুর রহমান কে শার্শা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবি’র কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর