
নাটোরের লালপুরে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিলমাড়ীয়া হাটসেটে নওসারা সুলতানপুর চরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাসুদুর রহমান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু , ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
গত ২ দিনে পদ্মা নদীর ভাঙনে নওসারা সুলতানপুর চরের প্রায় ৩০টি পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক