রুমিন ফারহানা আ:লীগের দালাল,মো.শাহজাহান সিরাজ

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা, যেখানে তাকে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগ তোলা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি।

আজ আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা-কর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।

সভাপতির বক্তব্যে মো.শাহজাহান সিরাজ রুমিন ফারহানার সমালোচনা করে বলেন, রুমিন ফারহানা আ: লীগের দালাল। সে আওয়ামী লীগের দালালি করে। আওয়ামী লীগকে দেশে আমদানি করতে চাই।রুমিন ফারজানা’র পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস।

তার বাবা নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট। র-এর দালাল।’ শাহজাহান আরও বলেন, ‘সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন।

আমরা তাঁর এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশুগঞ্জের মাটিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি। তিনি বলেন, তার বক্তব্য ঘৃণা ভরে আমরা প্রত্যাহান করলাম।

মন্তব্য লিখুন

আরও খবর