• দেশজুড়ে প্রধান সংবাদ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশ

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
ছবি- সময়ের আবর্তন।

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য লিখুন

আরও খবর